রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
দীর্ঘ প্রায় ৩৫ বছর পর ছোট যমুনা নদীর নান্দাইবাড়ী তীর প্রতিরক্ষামূলক কাজ শুরু হয়েছে। শনিবার নান্দাইবাড়ী বেড়িবাঁধের ডাম্পিংয়ের কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার প্রবীর কুমার পাল, উপ-সহকারী প্রকৌশলী মাসুদ রানা, কার্য সহকারী আনোয়ার হোসেন প্রমুখ। বাঁধের মাটির অংশের কাজ শেষ হয়ে ডাম্পিং ও প্লেসিংয়ের কাজ চলছে। নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার প্রবীর কুমার পাল বলেন, সবার সার্বিক প্রচেষ্টায় আমরা প্রথম দফায় বাঁধের অত্যন্ত ঝুঁকিপূর্ণ অংশটুকু স্থায়ীভাবে মেরামত করছি। আগামীতে সরকার বরাদ্দ দিলে অবশিষ্ট অংশটুকুও স্থায়ীভাবে মেরামত করার চেষ্টা করব।
