নিখোঁজের ১১ দিন পর কিশোরের লাশ উদ্ধার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:১১

পলাশ (নরসিংদী) সংবাদদাতা

পলাশে নিখোঁজের ১১ দিন পর শনিবার হারিধোয়া নদী থেকে কিশোর মো. ইয়াকুব মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও নিহতের পরিবার জানায়,  ১৭ ফেব্রুয়ারি বিকালে কালির বাজার থেকে অটোরিকশা চালানোর জন্য বাড়ি থেকে বের হয় ইয়াকুব। পরে তাকে কোথাও খুঁজে না পেয়ে মা আমেনা বেগম পলাশ থানায় সাধারণ ডায়েরি করেন ২২ ফেব্রুয়ারি। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. নাসিরউদ্দীন বলেন, হারিধোয়া নদী থেকে ভাসমান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।