কাউন্সিলর প্রার্থীর অফিসে হামলার অভিযোগ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৯

রায়পুর সংবাদদাতা

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে হোসেন নামের এক কাউন্সিল পদপ্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকির অভিযোগ ওঠেছে। এ সময় তার নির্বাচনি কার্যালয়েও হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। নির্বাচনের এক দিন আগে শনিবার বিকালে ঐ ওয়ার্ডের মীরগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। আজ রবিবার সেখানে পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘটনার প্রতিবাদে অন্যান্য ওয়ার্ডের বেশ কয়েক জন কাউন্সিল প্রার্থী রায়পুর থানার সামনে অবস্থান নেন। এ ঘটনায় পৌর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। জানা গেছে, পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন বিএনপি কর্মী মো. হোসেন (পাঞ্জাবি)।