কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর এলাকায় আদমখাঁরকান্দি মহল্লার উত্তর দিকে বর্দল খালের পূর্বপাশে সিমপিক অ্যাগ্রো ফার্ম লিমিটেডের সম্প্রতি উদ্বোধন করেন নবনির্বাচিত পৌর মেয়র সৈয়দ হাসান সারোয়ার মহসিন। এলাকার বেকার সমস্যা দূরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রায় পাঁচ একর জমির ওপর নির্মিত হয়েছে উক্ত ফার্ম। যেখানে থাকবে গরুর ফার্ম, মত্স্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, কনজ্যুমার প্রোডাক্টস, সবজি বেকারি এবং পাদুকা শিল্প। শফিকুর রহমান, পলাশ চৌধুরী, ইরফান খান, মোখলেছুর রহমান, জিল্লুর রহমান ও রেজবি আহমেদের অর্থায়নে ও সার্বিক তত্ত্বাবধানে নির্মিত এই এগ্রোফার্মের পরিচালনায় থাকবেন পলাশ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কাউন্সিলর, স্থানীয় কৃষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
