ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০১৯ সম্প্রতি ঢাকার এক হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড বিজয়ী ৫৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ। পুরস্কার প্রাপ্তদের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ক্যাটাগরিতে প্রথম রূপালী ব্যাংক লিমিটেড, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ক্যাটাগরিতে প্রথম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, নন-ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ক্যাটাগরিতে প্রথম হয়েছে আইডিএলসি ফিনান্স। এছাড়া প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ক্যাটাগরিতে ব্র্যাক ব্যাংক, জেনারেল ইনসিওরেন্স ক্যাটাগরিতে গ্রীন ডেল্টা ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড, লাইফ ইনসিওরেন্স ক্যাটাগরিতে যৌথভাবে প্রগতি লাইফ ইনসিওরেন্স, ফার্মাসিউটিক্যালস ক্যাটাগরিতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সিমেন্ট ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে প্রিমিয়ার সিমেন্ট মিলস, টেক্সটাইলে ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে প্যারামাউন্ট টেক্সটাইল, ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, অন্যান্য ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, পাওয়ার অ্যান্ড এনার্জি ক্যাটাগরিতে সামিট পাওয়ার লিমিটেড, এনজিও ক্যাটাগরিতে ব্র্যাক, অ্যাগ্রো অ্যান্ড ফুড প্রসেসিং ক্যাটাগরিতে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিস, ট্রেডিং অ্যান্ড অ্যাসেম্বলি ক্যাটাগরিতে যৌথভাবে পদ্মা অয়েল কোম্পানি ও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড প্রথম পুরস্কার পেয়েছে। প্রতিটি ক্যাটাগরিতে তিনটি পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে সামিট পাওয়ার লিমিটেডের পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক লে. জেনারেল (অবসরপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াদুদ।
আইসিএমএবির সভাপতি মো. জসিম উদ্দিন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. জাফর উদ্দিন ও সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) প্রেসিডেন্ট এ কে এম দেলোয়ার হোসেন প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি
