চাঁপাইনবাবগঞ্জে ম্যাংগো রিসোর্ট উদ্বোধন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:২২

পর্যটনের আধুনিক সুবিধা নিয়ে আমের শহর চাঁপাইনবাবগঞ্জে ‘ম্যাংগো রিসোর্ট’ নামে একটি রিসোর্ট উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি রিসোর্টটি উদ্বোধন করেন ম্যাংগো রিসোর্টের স্বত্বাধিকারী, টিভি সংবাদ উপস্থাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. লতিফুল মতিন মিঠু। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর এস এম জার্জিস কাদির, প্রফেসর শংকর কুমার কুণ্ডু, প্রফেসর মাযহারুল ইসলাম তরু এবং চ্যানেল আইয়ের সাংবাদিক সোমা ইসলাম।—প্রেস বিজ্ঞপ্তি