কানাডাকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৩

ইত্তেফাক রিপোর্ট

উত্তর আমেরিকার শিল্পোন্নত দেশ কানাডাকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি শেখ ফজলে ফাহিম। একই সঙ্গে উভয় দেশের বাণিজ্য আরো বাড়াতে বিদ্যমান সুযোগ সুবিধা আরো সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি। গতকাল শনিবার বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোয়াট প্রেফন্তে রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের সঙ্গে সাক্ষাত্ করেন। সাক্ষাত্কালে এফবিসিসিআই সভাপতি এসব কথা বলেন। কানাডিয়ান হাইকমিশনের কাউন্সিলর ও সিনিয়র ট্রেড কমিশনার কোরিন পেট্রিসর, কানাডিয়ান হাইকমিশনের ট্রেড কমিশনার কামাল উদ্দিন, এফবিসিসিআই পরিচালক সুজিব রঞ্জন দাস এবং মুনির হোসেন এ সময় উপস্থিত ছিলেন।