গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে অস্ত্র-গুলিসহ এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে র্যাব সদস্যরা। আটক রিপন লস্কর (৩৭), গাজীপুর সদর থানার ভোড়া এলাকার হাসান লস্করের ছেলে। বুধবার রাতে স্থানীয় ভোড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব-১-এর কোম্পানির কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন গাজীপুরে তার কার্যালয়ে বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ভোড়া হরমুজ আলীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় তার দেহ তল্লাশী চালিয়ে ১টি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগজিন ভর্তি দুই রাউন্ড তাজা গুলি এবং ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে জয়দেবপুর থানাসহ গাজীপুর জেলার বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা, জমি দখল, মাদক এবং চাঁদাবাজিসহ প্রায় ১৫/১৬টি মামলা।
