কুলখানি

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২২:২১

লিলি আমিন

আজ শুক্রবার ২৫ জানুয়ারি বাদ আছর ডা: লিলি আমিন এর কুলখানি মরহুমার মগবাজার সেঞ্চুরী এপার্টমেন্ট কমপ্লেক্সে  অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করার জন্য মরহুমার পরিবার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীগণকে অনুরোধ করেছে। স্যোশাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মেজর (অব.) ডা: রেজাউল হক এর সহধর্মিণী ডা: লিলি আমিন সম্প্রতি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ডা: লিলি আমিনও স্যোশাল ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

আলহাজ্ব হাবিবুর রহমান

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ছতুরা চাঁন্দপুর নিবাসী ইপিআর ও বাংলাদেশ রাইফেলস এর সাবেক নায়েক সুবেদার মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান চৌধুরীর কুলখানি ও দোয়া মাহফিল আজ শুক্রবার তার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।  আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।