বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে বরিশাল মহানগর আওয়ামী লীগ। রবিবার রাতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বের হওয়া শোভাযাত্রায় নেতৃত্ব দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। শোভাযাত্রাটি নগরীর সদর রোড, লাইন রোড, চকবাজার ও কাকলির মোড় হয়ে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গাজী নঈমুল হোসেন লিটু, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার রাজীবসহ অন্য নেতৃবৃন্দ।
