বগুড়ায় নকল স্বর্ণের বারসহ ৩ প্রতারক গ্রেপ্তার

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২০:১৯

নকল স্বর্ণের বারসহ ৩ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি নকল সোনার বার ও একটি ডাইস উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে ফুলবাড়ি মুগলিশপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল- ফুলবাড়ি মুগলিশপুরের ডা. আবুল কাসেমের ছেলে সৈয়দ আব্দুল্লাহিল বারী ওরফে নয়ন, ফুলবাড়ি উত্তরপাড়ার মৃত আব্দুল গাফফারের ছেলে সবুজ (২৮) ও আটাপাড়ার (গড়পাড়া) মৃত মোহাম্মদ আলীর ছেলে আপেল (৪০)।

আরও পড়ুন: নিজেদের অভিনীত ‘লিডার’ ছবি বর্জন মৌসুমী-ওমর সানির

বগুড়া সদর ফাঁড়ির পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, দীর্ঘদিন যাবৎ একটি প্রতারক চক্র নকল স্বর্ণের বার তৈরি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে ফুলবাড়ি মুগলিশপুরের ডা. আবুল কাসেমের বাড়িতে অভিযান পরিচালনা করে সদর ফাঁড়ির পুলিশ। এ সময় ১০টি নকল স্বর্ণের বার, একটি বার তৈরির ডাইসসহ ৩ প্রতারককে গ্রেপ্তার করা হয়।

ইত্তেফাক/বিএএফ