প্রান্তিক কৃষকদের বাঁচান

আপডেট : ০১ মার্চ ২০২১, ২১:৪৯

ফসলের ভরা মৌসুম চলছে। তরিতরকারিতে বাজার সয়লাব। ক্রেতারাও কিনছেন একটু কম দামে। খুচরা বিক্রেতারাও মোটামুটি ভালো দাম পাচ্ছেন। কিন্তু পাইকারি বিক্রেতাদের মাথায় হাত। তাঁরা তাঁদের প্রত্যাশিত দাম পাচ্ছেন না। সবচেয়ে ক্ষতিগ্রস্ত শালগম সবজিতে। যেখানে খুচরা বিক্রেতারা কেজি প্রতি ১০ টাকা পান, সেখানে প্রান্তিক পাইকারি বিক্রেতা কৃষকরা পাচ্ছেন ২/৩ টাকা। অনেকে রাগে, ক্ষোভে নদীতে ভাসিয়ে নিচ্ছেন, কেউবা গবাদি পশুকে খাওয়াচ্ছেন। কেননা বীজ থেকে শুরু করে কৃষাণ, ওষুধ, সার ইত্যাদি ক্ষেত্রে খরচ দিয়ে প্রকৃত দাম তাঁরা পাননি। বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠি গ্রামে এমনটিই দেখা গেছে।

আবদিম মুনিব

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া