দেশীয় বাজারে ইউরোপীয় স্ট্যান্ডার্ড এসি

আপডেট : ০১ মার্চ ২০২১, ২১:৫৪

ইউরোপীয় স্ট্যান্ডার্ডের নতুন মডেলের স্প্লিট এয়ার কন্ডিশনার বাজারে ছাড়ল ওয়ালটন। ইনভার্না সিরিজের সুপারসেভার মডেলের ঐ এসিতে ব্যবহূত হয়েছে বিদ্যুত্সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তি। আছে আয়োনাইজার, অ্যান্টিভাইরাল ও ডাস্ট ফিল্টার এবং ফ্রস্ট ক্লিনসহ অত্যাধুনিক সব সুবিধা। ওয়ালটনের নতুন ঐ এসি ব্যবহারে ঘণ্টায় বিদ্যুত্ খরচ পড়ছে মাত্র ২ দশমিক ৮৮ টাকা। ওয়ালটনের প্যাটেন্টকৃত ইউরোপে রপ্তানিযোগ্য এ মডেলটি বাংলাদেশি ক্রেতাদের জন্যও বাংলাদেশের পরিবেশ ও আবহাওয়া অনুযায়ী বিপণন করা হচ্ছে।

খুব শিগিগরই অফলাইন ভয়েস কমান্ডযুক্ত এসি বাজারে ছাড়ছে ওয়ালটন। এর ফলে ইন্টারনেট ছাড়াই ভয়েস কমান্ডের মাধ্যমে এসি নিয়ন্ত্রণ করা যাবে। অর্থাত্ গ্রাহক কথা বলে নির্দেশনা দিয়ে এসি চালু বা বন্ধ করতে এবং তাপমাত্রা কমাতে বা বাড়াতে পারবেন। পাশাপাশি চলতি বছরই ইউভি (আলট্রা-ভায়োলেট) প্রযুক্তির এসি বাজারে আনবে ওয়ালটন। যা রুমকে রাখবে ভাইরাস ও ব্যাকটেরিয়ামুক্ত। —প্রেস বিজ্ঞপ্তি