যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি সব আমেরিকানদের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। রবিবার এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাত্কারে ফাউচি বলেন, অনুমোদিত তিনটি টিকার যেটিই পাওয়া যাবে সেটাকেই মার্কিনীদের নিতে হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এটা খুবই ভাল সংবাদ যে, জনসন অ্যান্ড জনসনের টিকা এক ডোজ এবং সাধারণ ফ্রিজের তাপমাত্রায় রাখা যায়। ফাউচি বলেন, টিকাগুলোর কার্যকারিতার দিকে লক্ষ্য রাখুন। অনেক দেশেই টিকার কারণে সংক্রমণ কমে গেছে এবং হাসপাতালে ভর্তির হারও হ্রাস পেয়েছে। বিভিন্ন ধরনের টিকা ৮৫ শতাংশের বেশি কার্যকর হয়েছে বলে তিনি উল্লেখ করেন। -দ্য গার্ডিয়ান
