বিজ্ঞান যত এগুচ্ছে মানুষের অস্ত্রশস্ত্রও তত আধুনিক হচ্ছে। কালের বির্বতনে উন্নত দেশগুলোর অস্ত্রাগারে সজ্জিত হয়েছে ব্যাপক বিধ্বংসী পারমাণবিক বোমা। এই বোমা তৈরির পরও থেমে থাকেনি গবেষণা, নিত্য নতুন উপায়ে চালানো হয়েছে নতুন নিউক্লিয়ার মিসাইলের পরীক্ষা। এমনই একটি পরীক্ষাগার প্রশান্ত মহাসাগরের দ্বীপ বিকিনি এটল। তবে এ দ্বীপটি মার্শাল আইল্যান্ড নামেই বেশি পরিচিত।
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বিকিনিতে মার্কিনীরা প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় চল্লিশের দশকে। এখানে বিভিন্ন সময়ে মোট ২৩টি বোমা ফেলা হয়েছে। ১৯৫৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে এমন এক পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়, যা হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়েও ১১০০ গুণ বেশি শক্তিশালী ছিল। এমন ক্রমাগত পারমাণবিক বিস্ফোরণের ফলে প্রকৃতির অপার সৌন্দর্যে পরিপূর্ণ এ দ্বীপ হয়ে ওঠে মৃত্যুপুরী। এখনও এই দ্বীপের তেজস্ক্রিয়তার মাত্রা অনেক বেশি। এতটাই বেশি যে মানুষের পক্ষে আগামী ৩০০ বছরেও এ দ্বীপে পা ফেলা সম্ভব নয়।
ইত্তেফাক/এসএ
