শহীদ মতিউরের প্রতি শ্রদ্ধাঞ্জলি

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২২:৩৯

ইত্তেফাক ডেস্ক

কাল পঞ্জিকায় ১৯৬৯। দেশের মাটির মর্যাদা রক্ষার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল নারী-পুরুষ, শিক্ষক-শিক্ষার্থী, তাঁতি-জেলে, কৃষক, কুমোর-কামার এক কথায় সর্বস্তরের মানুষ। তারই পরিপ্রেক্ষিতে উত্তাল হয় রাজপথ। জীবন দেয় আসাদ-মতিউর। গতকাল ছিল ঊনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ মতিউর রহমানের ৫০তম শাহাদত বার্ষিকী।

এ উপলক্ষে গতকাল বকশিবাজার নবকুমার ইনস্টিটিউটে তাঁর প্রতিকৃতিতে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি ফুলেল শ্রদ্ধা জানায়। ছবিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শ্রদ্ধাঞ্জলি।