শেখ রাসেল শিশুবান্ধব চক্ষু ইউনিট উদ্বোধন

আপডেট : ০২ মার্চ ২০২১, ২১:৫৭

গোপালগঞ্জে মঙ্গলবার শেখ রাসেল শিশুবান্ধব চক্ষু ইউনিটের উদ্বোধন করা হয়েছে। অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতালে স্থাপিত এ শিশু ইউনিট উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদ।

ঢাকার বাইরে দেশের প্রথম গোপালগঞ্জে এ ইউনিট স্থাপন করা হয়েছে জানিয়ে হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদ বলেন, ইউনিটটিতে অভ্যর্থনা, রেজিস্ট্রেশন, ভিশন সেন্টার, কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন বিভাগ, কনসালটেশন রুম, প্লেয়িং জোন, ওয়েটিং রুম, ব্রেস্ট ফিডিং পয়েন্টসহ প্রয়োজনীয় সব ধরনের শিশুতোষ ব্যবস্থা রাখা হয়েছে। এখানে অরবিসের সহযোগিতায় বিভিন্ন দেশ থেকে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিত্সক ও নার্সরা শিশুদের চোখের চিকিত্সা করবেন। গোপালগঞ্জসহ আশপাশের অন্তত ৩৫টি জেলার শিশুরা এখান থেকে বিনা মূল্যে চিকিত্সাসেবা পাবে।