কাশিয়ানীতে লোকাল বাসচাপায় শংকর বসু নামের একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার ভাটিয়াপাড়া-মাঝকান্দি সড়কের পোনা বসু পাড়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। শংকর বসু রাস্তা পারাপারের সময় বাসেরচাপায় ঘটনাস্থলেই মারা যান। তিনি পোনা বসু পাড়ার পার্শ্ব বসুর ছেলে।
