আগামী ১১-১৩ মার্চ সীতাকুণ্ডে ঐতিহ্যবাহী শিবচতুর্দশী মেলা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৮ ও ২৯ মার্চ অনুষ্ঠিত হবে দোলপূর্ণিমা মেলা। এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকালে মেলা কমিটির উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পৌরসদরস্থ প্রেসক্লাবের নতুন ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি গোপাল পাল, প্রেমতোষ দাশ, বাবুল কান্তি শর্মা ও অতি. সাধারণ সম্পাদক সমীর কান্তি শর্মা।
