টানা তিন ম্যাচ জয়ের পর এক ম্যাচ ড্র করেছিল। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর গতকাল আবার জয় পেয়েছে মোহামেডান। নিজ ভেন্যু কুমিল্লায় মোহামেডান ২-০ গোলে মুক্তিযোদ্ধাকে হারিয়েছে। এই জয়ে মোহামেডান পয়েন্ট টেবিলের ভালো অবস্থানে রয়েছে। ভালো অবস্থান কথা তাদের জন্য যারা মোহামেডানের রেজাল্ট শুনে একটু হতাশায় থাকতে। অভিমান করে প্রিয় দলের খেলা দেখা হতে দূরে সরে গিয়েছিলেন। মোহামেডানকে নিয়ে আগ্রহ কমিয়ে দিয়েছিলেন। তারা এখন একটু খুশি-ই হতে পারে। কারণ এবারের প্রিমিয়ার লিগে মোহামেডান গত কয়েক আসরের চেয়ে ভালো করছে।
গতকাল কুমিল্লার মাঠে জয় পেয়ে পয়েন্ট টেবিলের দুই ধাপ ওপরে উঠেছে। ৬ নম্বর হতে ৪ নম্বরে উঠেছে। ১১ খেলায় (৫ জয়, ৪ ড্র, ২ হার) ১৯ পয়েন্ট পেয়েছে। বলে রাখা ভালো মোহামেডানের নিচে থাকলেও সাইফ স্পোর্টিংয়েরও ১৯ পয়েন্ট ১১ খেলায়। মোহামেডানের ওপরে ২২ পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে আবাহনী। ২৩ পয়েন্ট শেখ জামালের। তিন দলের একটি করে খেলা রয়েছে। আগামী ৭ মার্চ মোহামেডান-শেখ জামাল ম্যাচ। কঠিন লড়াই হবে সেই ম্যাচ। কারণ দুই দলই লিগের প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচ এবং ওপরে উঠার লড়াই হবে সেখানে। কেউ কাউকে ছাড় দেবে না।
কাল বিকালে মুক্তিযোদ্ধার বিপক্ষে মোহামেডান প্রথমার্ধে ১-০ এবং দ্বিতীয়ার্ধে ২-০ হয়। প্রথম গোল করেন মালির সুলায়মান দিয়াবাতে এবং দ্বিতীয় গোলটি করেন বুরকিনাফাসোর মুনজির কলিদিয়াতি ২-০।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব মূল্যবান পয়েন্ট হারিয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ জামাল ১-১ গোলে ড্র করেছে। দ্বিতীয়ার্ধে উজবেক ফুটবলার ওতাবেকের গোলে এগিয়ে ছিল শেখ জামাল। ২ মিনিট ব্যবধানে আইভরি কোস্টের ক্রিস্টরেমির গোলে গোল শোধ করে রহমতগঞ্জ। এই গোলের পর খেলা আরো জমে যায়। গোল পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠে। রহমতগঞ্জও তিন বারের লিগ চ্যাম্পিয়নদের আটকাতে লড়াকু মনোভাব নিয়ে ঝাঁপিয়ে পড়ে। রহমতগঞ্জের গোল মুখে আক্রমণের স্রোত বইয়ে দিয়েও দ্বিতীয় গোলের দেখা পাচ্ছিল না। রহমতগঞ্জও ছাড় দিচ্ছিল না। পয়েন্ট পেলে রেলিগেশনের সম্ভাবনা থেকে আরো নিরাপদ স্থানে যাওয়া যাবে। সেই সুযোগ কোনোভাবেই ছাড়ছিল না। শেষ পর্যন্ত ম্যাচের উত্তেজনায় ক্ষতিটা হয়েছে শেখ জামালের। তাদের আক্রমণের অন্যতম বড় অস্ত্র গাম্বিয়ান সিলাহ দুই হলুদ কার্ডে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন ম্যাচের শেষ বাঁশির আগে। পয়েন্ট হারিয়েছে খেলোয়াড়ও হারিয়েছে। মোহামেডানের রক্ষণের জন্য ভালোই হলো। আজ খেলা নেই।
