ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় গতকাল মঙ্গলবার বিকালে বাস চাপায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। পার্শ্ববর্তী ঘিওর উপজেলার করজনা গ্রামের বাসিন্দা রাজিন (৫০) ও ভাতিজা শফিক (২৭) গোল্ডেন লাইন পরিহনের বাস (নম্বর ঢাকা মেট্রো-ব ১৫-৩৮৯২) চাপায় ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে। জানা গেছে, রাজিন তার কলেজছাত্রী এক ভাতিজির বিয়ের গহনা কেনার জন্য ভাতিজা শফিককে নিয়ে মানিকগঞ্জ যান। মোটরসাইকেল নিয়ে ফেরার পথে বেলা পৌনে চারটার দিকে উক্ত বাসস্ট্যান্ডে নির্মিত রোড ডিভাইডারের মাঝে সরু রাস্তা অতিক্রমকালে বাসচাপায় এদের দুই জনের মৃত্যু হয়।
