মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে একটি চিঠি পাওয়ার পর উত্তর কোরিযার নেতা কিম জং উন ব্যাপক সন্তুষ্টি প্রকাশ করেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ এমনটাই জানিয়েছে। কিম গত সপ্তাহে ওয়াশিংটন সফর করে আসা তার একজন শীর্ষস্থানীয় সহযোগীর সাথে বৈঠকের পর এই মন্তব্য করেছেন। ফেব্রুয়ারির শেষ নাগাদ দুই পক্ষই দ্বিতীয় দফা বৈঠকের পরিকল্পনা করছেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে। যদিও গত জুনে দুই পক্ষের ঐতিহাসিক প্রথম দফা বৈঠকের পর থেকে এ পর্যন্ত উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ প্রকল্প খুব সামান্যই এগিয়েছে। এর মাঝে দ্বিতীয় দফা বৈঠকের জন্য এই মাসে আকস্মিক কিছু কূটনৈতিক তত্পরতা শুরু হয়। কেসিএনএ বলছে, কিম জং উন বলেছেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের ইতিবাচক চিন্তাধারাকে বিশ্বাস করি; ধৈর্য্য এবং শুভ আস্তা নিয়ে অপেক্ষা করছি, যুক্তরাষ্ট্রের সাথে একত্র পদক্ষেপে দুই দেশের অভিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য। -বিবিসি
