ক্যাপিটল হিলে হামলা ছিল দেশীয় সন্ত্রাসবাদ

আপডেট : ০৩ মার্চ ২০২১, ০০:৩৫

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান ক্রিস রে বলেছেন, গত ৬ জানুয়ারি কংগ্রেস ভবনে ক্যাপিটল হিলে হামলা ছিল দেশীয় সন্ত্রাসবাদ। তিনি বলেন, হামলাকারীদের সঙ্গে অ্যান্টিফার সম্পর্ক থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি আরো বলেন, হামলাকারীরা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভুয়া সমর্থক এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি। সম্প্রতি ট্রাম্প সমর্থকরা রিপাবলিকানরা দাবি করে আসছেন এমন দাবির কারণে গতকাল সিনেটের বিচার বিভাগীয় কমিটিতে এক সাক্ষ্যে ক্রিস এসব কথা বলেন। এই প্রথম তিনি ক্যাপিটল হিলে হামলা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দিলেন। -সিএনএন ও রয়টার্স