ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নরেন্দ্র মোদীকে শেখ হাসিনার শুভেচ্ছা

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ০০:৩৭

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লীস্থ বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারত কেবল ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ হিসেবে সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উপভোগ করে না, একই সঙ্গে উভয় দেশের জনগণের পারস্পরিক সুবিধা অর্জনের জন্য দুইদেশই অভিন্ন আশা-আকাঙ্ক্ষা পোষণ করে। সূত্র: এএনআই।