এই সময়ের ছড়া

গাছের এবং তলার

আপডেট : ০৩ মার্চ ২০২১, ২১:২৬

তক্কে তক্কে থাকেন তিনি

সদাই রাখেন খোঁজ

মিলবে কোথায় কবে কখন

মাগনা ভূরিভোজ। 

 

ভোজের শেষে ভেট দিতে হয়  

পোটলা করে বেঁধে

প্রয়োজনে জোরও খাটান  

না দিলে তা সেধে।   

 

খোঁজ মিলেছে খোঁজ মিলেছে

মিলবে খাসা ফলার

বাতাসা দই সন্দেশ চিঁড়ে

এবং পাকা কলার—

 

বাঁকা-হাসি উঠল ঠোঁটে ফুটে 

সদলবলে গেলেন তিনি ছুটে—  

 

এক বসাতে চেটেপুটে 

সাবাড় করেন ফলার 

ভেটও নিলেন, কে জানে তা...  

টাকা নাকি ডলার!        

 

আছে কিছু বলার?

তিনি খেতে ভালবাসেন

গাছের এবং তলার।