সালথায় সড়ক দখল করে ফসল মাড়াই

আপডেট : ০৩ মার্চ ২০২১, ২১:৩৩

সালথায় অধিকাংশ সড়ক দখল করে চলছে ফসল মাড়াই। সরেজমিনে দেখা যায়, উপজেলার অধিকাংশ সড়কে কৃষকরা মসুর, গম, সরিষা, ধনিয়া, খেসারি ও মটরসহ বিভিন্ন শস্য মাড়াই করছেন। তারা বলছেন, বাড়িতে উঠান নেই। পাকা সড়কে শস্য বিছিয়ে দিলে গাড়ির চাকায় পিষে অল্প সময়েই তা মাড়াই হয়ে যায়। ইজিবাইক চালক রফিক বলেন, মসুরের ডালপালা ইঞ্জিনে ঢুকে ইঞ্জিন অকেজো হয়ে পড়ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার বলেন, যারা সড়কে ফসল মাড়াই করছে তাদের প্রথমে সতর্ক করা হবে। না মানলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।