লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড আজ শুরু

আপডেট : ০৩ মার্চ ২০২১, ২২:১৪

প্রিমিয়ার লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের খেলা আজ শুরু হচ্ছে। চার দিন খেলা হবে। তারপর কবে ফিরতি পর্বের খেলা শুরু হবে তা নিশ্চিত না। কারণ কাতার বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ ও আফগানিস্তানের খেলার ব্যাপারে এখনো চূড়ান্ত কিছু হয়নি। বাফুফে অপেক্ষা করছে ২৫ মার্চ বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচের নতুন তারিখ হবে নাকি পূর্ব নির্ধারিত তারিখেই হবে। একটা ফয়সালা হয়ে গেলে বাফুফে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। গতকাল বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনের কাছে সংবাদমাধ্যম জানতে চেয়েছিল লিগের ফিরতি পর্ব কবে শুরু হবে। জাতীয় দলের প্রশিক্ষণ কবে শুরু হবে। সালাহউদ্দিন অপেক্ষা করতে বললেন। বাংলাদেশ আফগানিস্তান ম্যাচটা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তিনি বলেন, ‘যদি ম্যাচ হয় তাহলে ভালো। আর যদি না হয় তাহলে নেপালের টুর্নামেন্টে আমন্ত্রণ আছে সেখানে যাওয়া হতে পারে। নেপালের টুর্নামেন্ট যদি হয় তাহলে ১০ মার্চ জাতীয় দলের অনুশীলন শুরু হতে পারে। নেপাল ও বাংলাদেশের সঙ্গে আফ্রিকান দুটি দেশ অংশগ্রহণ করতে পারে।’ আজকের খেলা ঃ শেখ রাসেল ও পুলিশ। আবাহনী ও উত্তর বারিধারা। ৩টা ৪৫ ও ৬টা ১৫, বঙ্গবন্ধু স্টেডিয়াম।