ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা, মানিকগঞ্জ, রংপুর, ফরিদপুর, ঝিনাইদহ, দিনাজপুর, নওগাঁ, মাদারীপুর ও ময়মনসিংহ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত বৃহস্পতিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংক কমিনিউটি হাসপাতালসমূহের চেয়ারম্যান ডা. তানভীর আহমদ সভায় সভাপতিত্ব করেন
০০০
দেশকে আদা চাষে স্বয়ংসম্পন্নকরণ ও পার্বত্য এলাকায় আদা চাষে উত্সাহিত করার লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেড এবং পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের মধ্যে ৪ শতাংশ রেয়াতি হার সুদে কৃষি ঋণ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন এমপি এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
