চেক ডিজঅনার মামলায় সিনহা স্পিনিংয়ের এমডি ও চেয়ারম্যানের নামে গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ০৪ মার্চ ২০২১, ২১:৩৭

ইত্তেফাক রিপোর্ট

চেক ডিজঅনার মামলায় এবি ব্যাংকের গ্রাহক সিনহা স্পিনিং লিমিটেডের চেয়ারম্যান ও এমডি আনিসুর রহমান সিনহা ও পরিচালক আরিফুর রহমান সিনহার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এর পরিপ্রেক্ষিতে বুধবার গুলশান থানার এসআই মাসুম বিল্লাহ, ফেরদৌস ও ফারুক গ্রেফতারি পরোয়ানা নিয়ে দুই জনের বাসায় গেলে তাদের কাউকে পায়নি। ওপেক্স-সিনহা গ্রুপভুক্ত তিনটি প্রতিষ্ঠানের নামে এবি ব্যাংকের ৭০ কোটি টাকা ঋণ রয়েছে। যা পরিশোধ করছে না ঐ গ্রুপ।