বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
বড়াইগ্রামে কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আসলাম হোসেন নামের এক সেলুনকর্মীকে আটক করেছে পুলিশ। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষে দুই জন আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের পাগলা বাজারে এ ঘটনা ঘটে। আটক আসলাম হোসেন দিঘইর গ্রামের জিন্নাত আলীর ছেলে। এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিম জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
