সুজানগরে সংঘর্ষে চার জন আহত

আপডেট : ০৪ মার্চ ২০২১, ২১:৪৩

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগরে জমির মালিকানা নিয়ে সংঘর্ষে চার জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার দুলাই গ্রামে এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষে আহতরা হলো ঐ গ্রামের জব্বার শেখের ছেলে রাজু আহমেদ, আজম আলী, সাইফুল ইসলাম এবং আজিজল শেখের ছেলে জয়নাল হোসেন। তাদের পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ বদরুদ্দোজা বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।