শামসুল আবেদীন স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন

আপডেট : ০৪ মার্চ ২০২১, ২১:৪৬

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

গতকাল  চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত মুজিব জন্মশতবর্ষ টি-২০ ক্রিকেটের ফাইনালে শহিদ শামসুল আবেদীন স্মৃতি সংসদ ২৫ রানে বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন স্মৃতি সংসদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের আরমান উল্লাহ ম্যান অব দ্য ম্যাচ হন। অন্যদিকে একই দলের মনিরুজ্জামান ১১ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার এবং সাজ্জাদুল হক রিপন ১৬০ রান নিয়ে সেরা ব্যাটসম্যান হন। পুরস্কার বিতরণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান। এ সময় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।