ভুয়া মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের বদনাম করছে: শামীম ওসমান

আপডেট : ০৫ মার্চ ২০২১, ১৭:১৯

মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে ভুয়া সনদধারি ব্যক্তিরা মুক্তিযোদ্ধা সেজে সমাজে বিভিন্ন পর্যায়ে স্থান দখল করে আছে। আবার অনেকে মুক্তিযুদ্ধ করেও বিভিন্ন সেক্টরে লুটপাট ও দখলবাজি করে মুক্তিযুদ্ধের বদনাম করছে বলে মন্তব্য করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।  

শুক্রবার (৫ মার্চ) নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় ওসমানি পৌর স্টেডিয়ামে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস এর মধুমতি জোনের উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এ মন্তব্য করেন। 

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভরি আহমেদ টিটুসহ শ্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

ইত্তেফাক/এসসিএস