বাংলা ব্যাকরণ
অনিল চন্দ্র রায়, অধ্যক্ষ
পারুলিয়া তফশীলি উচ্চবিদ্যালয় এন্ড কলেজ, লালমনিরহাট।
১৬. জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম কী?
উত্তর:কণ্ঠ বা জিহ্বা মূলীয় ধ্বনি।
১৭. ‘হ্ম’ যুক্তাক্ষরটি কোন কোন বর্ণযোগে গঠিত?
উত্তর:হ্+ম।
১৮. ‘ঞ্জ’ যুক্তাক্ষরটি কোন কোন বর্ণ যোগে গঠিত?
উত্তর:ঞ্+জ।
১৯. ‘জ্ঞ’ যুক্তাক্ষরটি কোন কোন বর্ণযোগে গঠিত?
উত্তর:জ্+ঞ।
২০. এক অক্ষর বিশিষ্ট শব্দের উচ্চারণ সবসময় কী হয়?
উত্তর:দীর্ঘ।
২১. খণ্ড-‘ত’(ত্) প্রকৃত প্রস্তাবে কোন বর্ণের বহুরূপ?
উত্তর:‘ত্’।
২২. ‘আহ্বান’-এর প্রকৃত উচ্চারণ লেখ।
উত্তর:আওভান।
২৩. যৌগিক স্বরের অপর নাম কী?
উত্তর:দ্বিস্বর / সান্ধ্যক্ষর।
২৪. বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
উত্তর:৭টি।
২৫. ‘ক্ষ্ম’ বর্ণটি বিশ্লেষণ করো।
উত্তর:ক্ + ষ্ + ম।
২৬. অনুস্বার (ং) ও বিসর্গ (ঃ) কে কী বর্ণ বলে?
উত্তর :অযোগ বা হ বর্ণ / পরাশ্রয়ী বর্ণ।
২৭. ‘র’ ধ্বনিকে কী ধ্বনি বলে?
উত্তর:কম্পোন জাতধ্বনি।
২৮. ‘ল’ ধ্বনিকে কী ধ্বনি বলে?
উত্তর:পার্শ্বিক ধ্বনি।
২৯. কোন চারটি বর্ণকে উষ্ম বর্ণ বলে?
উত্তর:শ, ষ, স, হ।
৩০. কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়?
উত্তর:ঘোষধ্বনি।
৩১. ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ শব্দের কোথায় পাওয়া যায়?
উত্তর:আদিতে।
