প্রাকৃতিক দুর্যোগে জাপানের অর্থনীতিতে আঘাত

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২১:১৩

প্রাকৃতিক দুর্যোগে খরচ বৃদ্ধি ও রফতানি কমে যাওয়ায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে জাপানের অর্থনীতি সংকুচিত হয়েছে। এছাড়া চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধের প্রভাবও পড়েছে জাপানের অর্থনীতিতে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে জাপানের অর্থনীতি আগের বছরের একই সময়ের তুলনায় এক দশমিক দুই শতাংশ সংকুচিত হয়েছে। চলতি বছরে জাপানে অনেক প্রাকৃতিক দুর্যোগ হয়েছে। এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা, ভূমিকম্প ও টাইফুনের মতো দুর্যোগের ঘটনা ঘটেছে। এতে কারখানাগুলোর কার্যক্রম ব্যাহত হয়েছে এবং অভ্যন্তরীণ খরচ বেড়ে গেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধ বাড়তে থাকলে গাড়ির যন্ত্রাংশ, ইলেকট্রনিকস ও যন্ত্রপাতি রফতানি আরও কমতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।