ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ফুলবাড়ীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকালে দুই জুয়াড়িকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠিয়েছে। গ্রেফতারকৃতরা হলো— আব্দুল হামিদ ও আব্দুল গণি। ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, উপজেলার কাশিপুর ইউনিয়নের পূর্ব কাশিপুর এলাকার একটি বাঁশঝাড়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করা হয়।
