কুমিল্লা সদর দক্ষিণ সংবাদদাতা
টম্যাটোর দামে হতাশ হয়ে পড়েছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষকরা। লক্ষ্মীনগর গ্রামের কৃষক মো. শাহজাহান মিয়া নাবী বলেন, এবার ৮০ শতক জমিতে শীতকালীন টম্যাটো চাষ করেছেন। ভালো ফলন হয়েছে। তবে বর্তমানে ১০ টাকা কেজি দরে টম্যাটো বিক্রি হওয়ায় ব্যাপক লোকসানের মুখে পড়বেন। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন মজুমদার জানান, এ বছর টম্যাটোর ভালো ফলন হলেও বর্তমানে দাম কিছুটা কম। উপজেলায় টম্যাটো সংরক্ষণের ব্যবস্থা থাকলে কৃষকরা পরে লাভবান হতে পারতেন। কিন্তু উপজেলায় টম্যাটো সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই।
