দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
দোহারে পরীক্ষামূলকভাবে সূর্যমুখী চাষ শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ অঞ্চলের কৃষকদের মধ্যে যাতে এ তেল বীজ উত্পাদনে উত্সাহ বাড়ে সেই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি একটি লাভজনক ফসল, খরচও অনেক কম। তাছাড়া সূর্যমুখী বীজের তেল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কৃষি অফিস সূত্র জানায়, এবার প্রথম এ উপজেলার বিলাসপুর, মুকসুদপুর, মাহমুদপুর ও নয়াবাড়ি এলাকায় কৃষকদের নিয়ে সূর্যমুখী চাষের উদ্যোগ নিয়েছেন। এ বছর শতাধিক কৃষকের মধ্যে ২০ শতক করে জমি নিয়ে ২ হাজার একর জমিতে পরীক্ষামূলক তেল বীজ উত্পাদনে টার্গেট নেওয়া হয়। এ ব্যাপারে দোহার উপজেলা কৃষি অফিসার মামুন ইয়াকুব বলেন, ‘এ অঞ্চলের কৃষক কখনো সূর্যমুখী চাষ করেননি। তাই আমরা বিনা মূল্যে শতাধিক কৃষকের জমিতে পরীক্ষামূলকভাবে সূর্যমুখীর বীজ বপন করেছি।
