ফেনীতে সিলিন্ডার বিস্ফোরণে মা-মেয়েসহ গুরুতর আহত ৩ 

আপডেট : ০৬ মার্চ ২০২১, ০০:৪৭

ফেনীতে আবাসিক বাসভবনে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় মা-মেয়েসহ তিনজন গুরুতর আহত হয়। তাদেরকে প্রতিবেশীরা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

শুক্রবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের হলি ক্রিসেন্ট স্কুল সংলগ্ন শফিক ম্যানশনে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি।

তবে কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এ বিষয়ে তা তদন্ত করা ছাড়া কোনো মন্তব্য করতে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ রাজি হননি। 

ইত্তেফাক/এমএএম