মুহম্মদ আনিসুল হক
৭ মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ, রবিবার
আজ ২২ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ এবং ২২ রজব ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ২৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৭। শুভ বার: সোম। শুভ রত্ন: এমিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জীবন ও জগত্ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন। পেশাগত দিক ভালো যেতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। ব্যবসায়িক দিক খুব একটা অনুকূল নাও থাকতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
দাম্পত্যক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। বিনিয়োগ করার ক্ষেত্রে ভালোভাবে চিন্তা করে নিন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। অসুস্থবোধ করতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
সন্তানের প্রতি খেয়াল রাখুন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। বিদ্যার্থীরা পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। রোমান্স ও বিনোদন শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। আবেগ সংযত রাখুন। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। যানবাহনে ওঠানামায় সতর্কতা অবলম্বন করুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। ঠান্ডা ও ধুলাবালি সম্পর্কে সতর্ক থাকুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনায় আনন্দ পাবেন। অধীনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন। মাথাব্যথায় ভুগতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। অপরের প্রতি সদাচরণ করুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। অকারণ ব্যয় পরিহার করুন। দূরে কোথাও যাত্রা হতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগে সাফল্য পাবেন। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।
