সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিলে চাষ করা হচ্ছে বিভিন্ন ধরনের ফসল। উপজেলা মত্স্য অফিস সূত্রে জানা যায়, একসময় সারা বছরই বিলে পানি থাকত। কালের আবর্তনে বিলের নাব্যতা কমে যাওয়ায় বর্তমানে বিলটিতে বছরের ছয় মাস পানি থাকে, বাকি ছয় মাস শুকনো থাকে। বিলপাড়ের বোনকোলা গ্রামের কৃষক তায়জাল হোসেন খান বলেন, গাজনার বিল এখন উপজেলাবাসীর জন্য আশীর্বাদ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ময়নুল হক সরকার বলেন, শুষ্ক মৌসুমে গাজনার বিলের তিন ভাগের দুই ভাগ জমিতে ধান, পেঁয়াজ এবং গমসহ বিভিন্ন ধরনের ফসল আবাদ হয়। ফলনও ভালো হয়।
