ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য সাইবার সিকিউরিটি জোরদারের আহ্বান

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২০:৩১

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

ডিজিটাল  ট্রান্সফরমেশনের জন্য সর্বোচ্চ সাইবার সিকিউরিটি পলিসি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন  দেশি-বিদেশি আই টি এক্সপার্ট ও স্থানীয় ব্যবসায়ীরা। রাজধানীর গুলশান ক্লাবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওয়ান ওয়ার্ল্ড ইনফোটেক আয়োজিত ওয়ান ওয়ার্ল্ড টেক সামিট ২০১৯ এ বক্তৃতাকালে এ আহবান জানান তাঁরা। সামিটে স্বাগত বক্তব্য রাখেন ওয়ান ওয়ার্ল্ড ইনফোটেকেন গ্লোবাল ডিরেক্টর মারুফ আহমেদ। সামিটে ওরাকলের সিনিয়র কান্ট্রি ডিরেক্টর এলান সঙ্গ জানান, প্রতিযোগিতামূলক এ বিশ্বে ডিজিটাল ট্রান্সফরমেশনের যেমন বিকল্প নেই ঠিক তেমনি এর সুফল ভোগ করতে হলে প্রয়োজন যথাযথ সাইবার নিরাপত্তা। সামিটে বক্তারা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সর্বোচ্চ সাইবার সিকিউরিটি পলিসি নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেন। দিনব্যাপী এ তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্মেলনে দেশি-বিদেশি আই টি এক্সপার্ট ছাড়াও দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।