ক্যাপসন নিউজ

আপডেট : ০৬ মার্চ ২০২১, ২১:৩৯

হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের নতুন ওষুধ বাসক বাজারে এসেছে। রাজধানীর বাংলামটরে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে সম্প্রতি ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া মোড়ক উন্মোচন করে বাসকের আনুষ্ঠানিক বিপণন কার্যক্রম শুরু করেন। এ সময় হামদর্দের উপব্যবস্থাপনা পরিচালক ও মোতাওয়াল্লি মোহাম্মদ জামাল উদ্দিন রাসেলসহ বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন

০০০০০

ক্ষুদ্র/মাঝারি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের দৈনন্দিন ব্যবসায় পরিচালনার অ্যাপ এস-ম্যানেজার সম্প্রতি ‘অনলাইন স্টোর’-এর উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন ড. মো. মাসুদুর রহমান, স্টার্ট আপ বাংলাদেশের এমডি ও সিইও টিনা এফ জাবিন, সেবা প্ল্যাটফরম লিমিটেডের সিওও ইলমুল হক সজীব এবং এস-ম্যানেজারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন