ময়রুন্নেছা
মোছা. ময়রুন্নেছা (৯৫), স্বামী-মৃত সামছুল হক সরদার, গ্রামঃ খোদখাস্তা, থানাঃ সোনাইমুড়ী, জেলাঃ নোয়াখালী ৫ মার্চ বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে...রাজেউন)। তিনি চার ছেলে রেখে গেছেন।
দেবাশীষ গুহ বুলবুল
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা দেবাশীষ গুহ বুলবুল (৬৮) করোনা আক্রান্ত হয়ে গত শুক্রবার নগরীর জেনারেল হাসপাতালে পরলোক গমন করেন। তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। তিনি মহানগর আওয়ামী লীগের প্রয়াত নেতা ও জহুর আহম্মদ চৌধুরীর ঘনিষ্ঠ সহচর যদুনাথ গুহের দ্বিতীয় সন্তান। তার মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন শোক প্রকাশ করেছেন।
