মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রয়াত সাবেক অতিরিক্ত সচিব, পিএসসির সদস্য ও বিটিভির মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াজেদ আলী খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্রিকেট টুর্নামেন্ট গতকাল শুরু হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় মির্জাপুর উপজেলার আরোহা একাদশ ৬০ রানে আদাবাড়ি একাদশকে হারায়। ম্যাচ সেরা হন বিজয়ী দলের রাজিন। ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। তিনি ভাওড়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন ওয়াজেদ আলী খান। ১৬টি দল অংশগ্রহণ করছে।
