গণতন্ত্রে সমালোচনা সহ্য করতে হবে ----------রিজভী

আপডেট : ০৭ মার্চ ২০২১, ০০:৩১

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার জন্য সরকার টার্গেট কর্মসূচি হাতে নিয়েছে। তাদের প্রথম টার্গেট ছিল বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি করা, সে কারণে আজও তিনি সুস্থ হয়ে উঠতে পারেননি। তারপরেও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তিনি এখনো অবিচলভাবে নেতৃত্ব দিচ্ছেন। গণতন্ত্রে সমালোচনা সহ্য করতে হবে। সেই সমালোচনা সহ্য করার মতো একটা বৃহত্ মন থাকতে হবে।

গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম’ নামের দুইটি সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কারাবন্দি দিবস উপলক্ষ্যে আয়োজিত