জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী চলচিত্র উত্সব অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ‘আমাদের সিনেমা’ শীর্ষক চলচ্চিত্র উত্সব এবং বৃহস্পতািবার বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের কনফারেন্স রুমে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। চলচিত্র উত্সবে মিস্টার বাংলাদেশ, স্বপ্নজাল, পোড়ামন ২, পাঠশালা, মাটির প্রজার দেশে, দহন, কমলা রকেট এবং দেবী সিনেমা প্রদর্শিত হয়। সেমিনারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এর মেন্টর এবং ফিল্ম এন্ড টেলিভিশন এর চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ আহমদ হালিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মিঃ বাংলাদেশ সিনেমার প্রযোজক খিজির হায়াত্ খান, মাটির প্রজার দেশের প্রযোজক আরিফ হোসেন, পাঠশালা সিনেমার পরিচালক ফয়সাল রদ্দি,কমলার রকেট সিনেমার রকেটের পরিচারক নুর ইমরান মিঠু, দহন ও পোড়ামন ২ সিনেমার পরিচালক রায়হান রাফ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ এর শিক্ষক ফাতিমা আমিন, আবু শাহেদ ইমন প্রমুখ।
