স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে ঐতিহাসিক ৭ই মার্চের ৫০তম বর্ষে বিশ্বের সেরা বাঙালি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ নিয়ে লেখা বাংলাদেশের অন্যতম প্রধান কবি নির্মলেন্দু গুণ এর বিখ্যাত ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতার গান উদ্বোধন করা হবে আজ। বিকেল ৩টায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অনলাইন লাইভ-আয়োজনে গানটি উদ্বোধন করবেন কবি নির্মলেন্দু গুণ।
কবিতায় সুর সংযোজন ও সংগীতায়োজন করেছেন বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক শাহীন সরদার। গানের পৃথক দুটি ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন ঐশিকা নদী ও আবু বকর সিদ্দিক। এই লাইভ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করবেন কবি নাসির আহমেদ, শিল্পী সংগঠক মাহমুদ সেলিম, সুরকার শাহীন সরদার, সংগীতশিল্পী আবু বকর সিদ্দিক ও ঐশিকা নদী। —সংবাদ বিজ্ঞপ্তি
