বাইডেনের কোভিড-১৯ বিল সিনেটে পাস

আপডেট : ০৭ মার্চ ২০২১, ০০:৪১

করোনা মহামারি মোকাবিলায় বাইডেনের সরকারের আনা বিপুল অঙ্কের  কোভিড-১৯ বিল সিনেটে পাস হয়েছে। শনিবার আনা এই বিল ৫০ ভোটে পাস হয়। বিপক্ষে পড়ে ৪৯ ভোট। ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের বিলটি এখন অনুমোদনের জন্য প্রতিনিধি পরিষদে যাবে। সেখানেও বিলটি পাস হবে বলে প্রত্যাশা বাইডেন প্রশাসনের। করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাইডেন এই বিল আনেন।