মাগুরায় অগ্নিদগ্ধ লাশের পরিচয় শনাক্ত, গ্রেফতার ৩

আপডেট : ০৭ মার্চ ২০২১, ২১:১৯

মাগুরা সদর উপজেলার দ্বারিয়াপুর গ্রামে গত ১ মার্চ হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে ফেলা লাশের পরিচয় মিলেছে। নিহতের নাম এসকেন মোল্যা (৭২)। তার বাড়ি মাগুরা সদরের গৌরিচরণপুর গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি এলাকা ছেড়ে ঝিনাইদহ সদরের ফুলুল বেড়বাড়ি এলাকায় বসবাস করছিলেন। জুয়ার নেশাই বৃদ্ধ এসকেন মোল্যার মৃত্যুর কারণ বলে রবিবার সংবাদ সম্মেলনে জানিয়েছে পুলিশ।  মাগুরার পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম সদর থানায় সংবাদ সম্মেলনে জানান, এ ঘটনায় মিনহাজ,  শহর আলী ও আনসার উদ্দিন নামের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে।